
Kaunia Youth & Social Development Organization (KYSDO)-এর উদ্যোগে এবং Youth Climate Action Project (YCAP)-এর আওতায় আজ “জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুবসমাজের করণীয়: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা পাপিয়া সুলতানা। সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসমাজের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে “কাউনিয়া যুব জলবায়ু অঙ্গীকার–২০২৬” ঘোষণা পাঠ এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
সবুজ, সচেতন ও টেকসই বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণই আমাদের অঙ্গীকার।